যশোরে পুনাক সভানেত্রীর যশোর পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ

Share

যশোর অফিস
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী আফরোজা হেলেন যশোর জেলা পুনাক পরিদর্শন করেছেন। এ উপলক্ষে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার তিনি প্রথমে যশোর জেলা পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর পরিদর্শন করেন। পরবর্তীতে পুনাক যশোরের আয়োজনে অনুষ্ঠিত হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আফরোজা হেলেন ২৫০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি অসহায় শীতার্তদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),যশোর-এর সভানেত্রী নওরিন মুন্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাকের সমাজকল্যাণ সম্পাদিকা শামীম আক্তার শরফুদ্দিন (শম্পা), যুগ্ম সাধারণ সম্পাদিকা ওয়াহিদা ওহাব, দপ্তর সম্পাদিকা ফেরদৌসী খানম (জুই)সহ কেন্দ্রীয় পুনাকের সদস্যবৃন্দ

Read more