যশোর অফিস: যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক ও খ সার্কেলের পৃথক অভিযানে মোট ১০০২ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
রেলগেট পশ্চিমপাড়া এলাকার রেহেনা বেগমকে ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। সদর উপজেলার শাহীনকে ২ পিস ইয়াবা সহ গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে ২৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অন্যদিকে, মণিরামপুরের কাটাখালী পশ্চিমপাড়ার গ্রামে অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ইব্রাহিমের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা হয়েছে।