যশোরের ঝিকরগাছায় নাভারন আকিজ ফ্যাক্টরিতে ড্রাইভারদের অবস্থান কর্মসূচি

Share

যশোর অফিস 
যশোরের ঝিকরগাছার নাভারন আকিজ ফ্যাক্টরিতে ড্রাইভার ও মালিকপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। গত ২৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় ড্রাইভারদের দাবির প্রেক্ষিতে ফ্যাক্টরিতে কর্মরত তিনজন মোহাম্মদ বাবুল আক্তার, মোহাম্মদ মোখলেসুর রহমান ও মামুন অর রশিদকে অপসারণ করা হয় বলে অভিযোগ ওঠে।
ড্রাইভারদের দাবি, নিয়ম বহির্ভূতভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে তারা ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, উক্ত বিষয়টি নিয়ে মালিকপক্ষ ও ড্রাইভারদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত বিষয়টি সমাধান না হওয়ার কারণে তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে।

Read more