যশোর অফিস
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামে জমি বিরোধের জেরে একটি এবতেদায়ী মাদরাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ১৯ ডিসেম্বর ভোরে সংঘটিত এ ঘটনায় মাদরাসার টিনের চাল,বেড়া ও আসবাবপত্র ভাঙচুরসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ করা হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের দাবি,আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই হামলা চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে,অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।