রাষ্ট্রীয় শোকে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত, অফিস খোলা

Share

যশোর অফিস 
 শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সকল ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস কার্যক্রম স্বাভাবিকভাবে খোলা থাকবে।
শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের অংশগ্রহণে জরুরি অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর ঘটনায় শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে যবিপ্রবিতেও রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

Read more