যশোর অফিস
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। এক শোকবার্তায় তিনি বলেন, ওসমান হাদি ছিলেন সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ এবং জুলাই গণঅভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে গণমানুষের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর মৃত্যু দেশ ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে উপাচার্য বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।