যশোর জেনারেল হাসপাতালে কয়েদির মৃত্যু

Share

যশোর অফিস 
যশোর কারাগারের এক পুরুষ কয়েদি বুকে ব্যথাজনিত কারণে মারা গেছেন। তাঁর নাম আফজাল হোসেন (৬৫)। তার কয়েদি নম্বর ৯১০৩/এ এবং মৃত হেলালের ছেলে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে আফজাল হোসেন অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারারক্ষীর পাহারায় দ্রুত তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Read more