খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেইউজের দুআ ও মুনাজাতের আয়োজন 

Share

যশোর প্রতিনিধি: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে দুআ ও মুনাজাতের আয়োজন করা হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের দ্বিতীয় তলায় শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে এ দুআ ও মুনাজাত অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে যশোরের সকল গণমাধ্যম কর্মীসহ সব শ্রেণীপেশার মানুষকে যথাসময়ে অংশ নেয়ার জন্য সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ আহবান জানিয়েছেন।

Read more