খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অব্যাহত

Share

যশোর প্রতিনিধি 
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জানা গেছে, গত ২৩ নভেম্বর তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৭ নভেম্বর নিউমোনিয়ার উপসর্গ বাড়ায় তাঁকে সিসিইউতে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন।
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা যুবদল, ছাত্রদল ও পূর্ব বারান্দীপাড়া এলাকাবাসীর উদ্যোগে পৃথকভাবে এসব দোয়া মাহফিল হয়।
বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।
এ ছাড়া প্রেসক্লাব যশোরে জেলা যুবদলের উদ্যোগে দেশনেত্রীর আরোগ্য কামনায় আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
অন্যদিকে, গণতন্ত্রের মাতা ও আপোষহীন দেশনেত্রী হিসাবে পরিচিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শহরের পূর্ব বারান্দীপাড়া কবরস্থানপাড়া এলাকাবাসী বাদ জোহর স্থানীয় মাজহারুল উলুম কওমী মাদ্রাসায় দোয়া-মোনাজাতের আয়োজন করে। পরে মাদ্রাসার কুরআন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ আসর জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদা খানম, যুগ্ম সম্পাদক রাফাত আরা ডলি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানসহ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৃথকভাবে দোয়া মাহফিল করেছে জেলা যুবদল ও যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকাবাসী। বাদ জোহর মাজহারুল উলুম কওমী মাদ্রাসায় অনুষ্ঠিত মোনাজাতে এলাকাবাসী অংশ নেন এবং পরে মাদ্রাসার কোরআন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Read more