যশোর চৌগাছায় মুদি দোকানে চুরি, নগদ ও সিগারেটসহ তিন লাখ টাকার ক্ষতি

Share

যশোর অফিস 
যশোরের চৌগাছা পৌরসভার ভাস্কর্যের মোড়ের উত্তর দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাশে মেসার্স শওন এন্টারপ্রাইজ নামক মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে (১ অক্টোবর) অজ্ঞাত এক চোরেরা দোকানের ভেন্টিলেটর কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় চোরেরা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং বেনসনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার সিগারেট নিয়ে যায়। এতে দোকান মালিকের মোট ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দোকানে স্থাপিত সিসিটিভিতে পুরো ঘটনার ফুটেজ দেখা গেছে।
দোকানের স্বত্বাধিকারী মোঃ আব্দুল মজিদ জানান, সকালে দোকান খুলে চুরির ঘটনা টের পান তিনি। এ ঘটনায় থানায় খবর দিলে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
চৌগাছা থানার ওসি বলেন,”বাদী পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Read more