যশোরে পৃথক ঘটনায় আহত ৪

Share

যশোর অফিস
যশোরে পৃথক ঘটনায় চারজন আহত হয়েছেন—এর মধ্যে মারপিট, সড়ক দুর্ঘটনায় এসব আহত ঘটনার ঘটেছে সংঘর্ষের ঘটনা রয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে শহরের যশোর শহরের নিউমার্কেট গাবতলায় পারিবারিক বিরোধের জেরে মো. আলী ইবনে আব্বাস ইমন (২৮) আহত হন। তিনি সন্তানকে দেখতে গেলে শ্যালিকা জেসমিন শান্তা, তার স্বামী সেন্টুসহ কয়েকজন মিলে তাকে ইট দিয়ে কপালে আঘাত করে মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এদিন বিকেলে থানার আরবপুর ইউনিয়নের সুজলপুর এলাকায় মোটরসাইকেল ধাক্কায় রিয়াদ (৯) নামে এক শিশু গুরুতর আহত হয়। খেলা করতে করতে রাস্তায় উঠে গেলে অজ্ঞাত মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। বর্তমানে সে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একই সময় সদর উপজেলার নাারাংগালী নার্সারির সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সালাম (৪৮) আহত হন। তিনি ঝিকরগাছা থেকে মোটরসাইকেলে যশোরে আসার পথে দুর্ঘটনায় পতিত হন। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে সকাল সাড়ে ১১ টার দিকে চাঁচড়া রেলগেটে তিন যানবাহনের সংঘর্ষে মাজবুর রহমান (২৪) নামে এক পথচারী আহত হন। রাস্তা পার হওয়ার সময় দুটি ইজি বাইক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে পড়ে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনা দুর্ঘটনায় আহতদের যশোর জেনারেল ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

Read more