যশোর অফিস
যশোরের কপোতাক্ষ লায়ন্স আই অ্যান্ড ডায়াবেটিক হাসপাতালের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন লায়ন দেবাশীষ দাস। বৃহস্পতিবার তিনি লায়ন্স ক্লাবের সভাপতির বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে লায়ন দেবাশীষ দাস উল্লেখ করেছেন, ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণবশত তিনি স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি অনুরোধ করেছেন, তার পদত্যাগ ২২ অক্টোবর থেকে কার্যকর হিসেবে গ্রহণ করার জন্য।
লায়ন দেবাশীষ দাস দীর্ঘদিন ধরে কপোতাক্ষ লায়ন্স আই অ্যান্ড ডায়াবেটিক হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার পদত্যাগে সংগঠনের নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।