যশোরে পরকীয়া প্রেমিকাকে হত্যার পরে অতঃপর হারপিক পানে আত্মহত্যা

Share

যশোর প্রতিনিধি 

যশোরের মনিরামপুরে তৃপ্তি মন্ডল হত্যা মামলার আসামি শংকর মন্ডল নামে এক ব্যক্তি হারপিক পান করে মারা গেছে। গত দুই অক্টোবর তৃপ্তি মন্ডল কে হত্যা করে ওইদিন হারপিক পান করে শংকর মন্ডল। ও গত ৪ অক্টোবর শংকর মন্ডলের পরিবার চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।

নিহত শংকর মন্ডল মনিরামপুর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মুকুন্দ মন্ডলের ছেলে। নিহতের
স্ত্রী পূর্ণিমা ও ছোট ভাই সাধু মন্ডল জানায়, গত  তৃপ্তি মণ্ডলের সাথে পরকীয়া সম্পর্ক থাকায় সে তৃপ্ত মন্ডলকে ২ অক্টোবার হত্যা করে। ওই দিন বাড়ির পাশের বাগানে শংকর মন্ডল হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য গত ৪ অক্টোবর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য এনে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Read more