যশোরে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share

যশোর অফিস
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক, কবি শেখ রেজাউদ্দিন আহমেদ স্টালিনের আগমন উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার বিকেলে শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ আজাহারুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ স্টালিন। এছাড়া পুলিশ সুপার রওনক জাহান,জেলা কালচারাল অফিসার মোঃ জসিম উদ্দিনসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায়,যশোরের সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

Read more