মানবতার সেবা সেচ্ছাসেবী সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Share

যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলার করিমালী গুননগর মোড়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানবতার সেবা সেচ্ছাসেবী সংগঠন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আবুল খায়ের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান ও আলহাজ বায়েজিদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন যশোর রয়েল মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক এবং আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন বাঘারপাড়া উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সম্রাট হোসেন, সাধারণ সম্পাদক সুমন, কোষাধ্যক্ষ রানা হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক গ্রাম ডাক্তার আবুল হোসেন বাবলাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচকরা বলেন, মানবতার সেবা সেচ্ছাসেবী সংগঠন গত এক বছরে এলাকার মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। তাঁরা সংগঠনের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান করেন।
অনুষ্ঠানের শেষে সংগঠনের এক বছরের সফল কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কাজী ইকবাল হোসেনকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

Read more