যশোর প্রতিনিধি
যশোরে জয়ত্রী দাস (১৫) নামে এক কিশোরী বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়িতে এদুঘটনা ঘটে।
নিহত কিশোরী শহরের রেলবাজার সুইপার কলোনি, পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিমল দাসের মেয়ে জয়ত্রী দাস (১৫)।
নিহত কিশোরীর কাকা সূর্য দাস বলেন বুধবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি ছোট টেবিল ফ্যান সরাইতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়।পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর পৌনে এক টার দিকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে অত্র হসপিটালের মর্গে আছে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।