যশোর অফিস
যশোরের শার্শা থানার রামচন্দ্রপুর গ্রাম থেকে ১০ কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরক উপাদানসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত শাহাজান আলী (৪৭) ওই গ্রামের মৃত আনোয়ার আলী সরদারের ছেলে।
রোববার রাতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের নেতৃত্বে শার্শা উপজেলার রামচন্দ্রপুর পশ্চিমপাড়ায় এ অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক আসামি পালিয়ে যায়।
আটক মাদক ও বিস্ফোরকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।