যশোরে সাত বছরের শিশু বলাৎকারের শিকার, মামলা

Share

যশোর অফিস 
 যশোর শহরে সাত বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে কোতোয়ালি থানায় আরেকটি মামলা দায়ের হয়েছে। মামলার আসামি করা হয়েছে টালিখোলা মাদরাসা পাড়ার হোসেন ড্রাইভারের ছেলে আজিজুল ইসলামকে। মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে এ মামলা করেন।
মামলার বর্ণনায় বলা হয়েছে, আসামি আজিজুল ইসলাম তাদের বাড়িতে মাঝে মধ্যেই যাতায়াত করত। শিশুটির বাবা-মা উভয়ই বাইরে কাজ করেন। গত ২৯ সেপ্টেম্বর সকালেও তারা নিয়মিত কাজে বের হলে, সেই সুযোগে আজিজুল তাদের বাড়িতে প্রবেশ করে শিশুটিকে বলাৎকার করে।
দুপুরে বাড়ি ফিরে শিশুটি তার মাকে ঘটনার কথা জানায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় শিশুটির মা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি আজিজুল ইসলাম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

Read more