যশোরে সেনা অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

Share

যশোর অফিস 
যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চূড়ামনকাটি বাজারের পুলেরহাট আর্মি ক্যাম্প থেকে ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন ইফতেকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
 গ্রেফতারকৃত হচ্ছেন, যশোর সদর উপজেলার চুড়ামন কাটি গ্রামের আবু সায়েদের ছেলে মোহাম্মদ আলমগীর (৪০), আব্দুল আজিজের ছেলে
২) মোঃ জাকির হোসেন (২৮)।
উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতার দুই আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Read more