যশোরে সুপারের বিরুদ্ধে ভূয়া চিঠির অভিযোগ

Share

যশোর অফিস 
যশোরের চৌগাছার দিঘড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহানাজ পারভিনের বিরুদ্ধে ভূয়া ম্যানেজিং কমিটির চিঠি তৈরি করে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার ও বকেয়া বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারীদের দাবি, কমিটির সদস্যদের অনেকেই অস্তিত্বহীন এবং কোনো সভা প্রতিষ্ঠানটিতে হয়নি। সুপারের শিক্ষাগত সনদ নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন।
চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিন জাহান জানান, তদন্তে সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read more