যশোরে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের জরুরি মতবিনিময় সভা

Share

যশোর অফিস 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সঞ্চালনায় সভায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন,পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া পূজা উদযাপন পরিষদ, সনাতন ধর্মাবলম্বীদের জেলা-উপজেলা কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Read more