যশোর অফিস
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ মাসুদ রানা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা বেগম, জেলা স্কাউটস সম্পাদক মোঃ রবিউল ইসলাম, গার্লস গাইড সম্পাদক চাঁদ সুলতানা ও খুলনা অঞ্চলের স্কাউট সহকারী পরিচালক দয়াময় হালদার।
কর্মশালায় যশোর জেলার আট উপজেলার ৪৫ জন গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটস ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন।