এস. এম সুলতান ফাইন আর্ট কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

Share

যশোর অফিস: যশোর উপশহরে এস.এম সুলতান ফাইন আর্ট কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ কলেজ ক্যাম্পাসে রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।  নবীনবরণ উদযাপন পরিষদের আহবায়ক প্রভাষক গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ মো. শামীম ইকবাল।

নতুন শিক্ষাথর্ীদের শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন প্রভাষক সোমা কবিরাজ, প্রভাষক শান্তা দাশ, প্রভাষক এস. এম তাইফুর রহমান ও প্রভাষক সৈকত চৌধুরী।

শিক্ষাথর্ী শিপনের উপস্থাপনায়  এসময়  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Read more