যশোরে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির স্বাস্থ্য বিভাগ ইউনিট শাখা পরিচিতি ও আলোচনা

Share

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির স্বাস্থ্য বিভাগ ইউনিট শাখা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে একই হাসপাতালের ৩য় তলায় কনফারেন্স রুমে সমিতির সভাপতি দাউদ আলীর সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার আহসান হাবিব অনুপস্থিত থাকায় থাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হোসাইন সাফায়েত, অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জ।
হাসপাতালে তত্ত্ববোধকে বক্তব্যে তিনি বলেন এ
হাসপাতালের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীগণ একসাথে কাজ করে সফল ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। যারা এই পেশায় নিয়োজিত  আছেন তারা পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। এই এসোসিয়েশনটা সব সময় ব্যক্তি স্বার্থে হয়ে থাকে কিন্তু যশোরের ক্ষেত্রে যেন এমনটা না হয়, সবাই একসাথে কাজ করে একটা ভালো রেজাল্ট যেন উপহার দেওয়া যায় ।
মেডিসিন বিভাগের ডাঃ আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, হাসপাতালে যারা আসেন সবাই একটি পরিবারের সদস্য কোনোভাবেই তাদের সাথে যেন খারাপ ব্যবহার না হয় তাদেরকে পরিবারের সদস্য  হিসেবে মনে করে সেবা দেওয়া জন বলা হয় এবং প্রতিটা ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য বলা হয়। চাকরি অনেক জায়গায় করা যাই কিন্তু হাসপাতালে চাকরি একটি সেবামূলক চাকরি আমরা সবাই ভালো কাজের সাথে প্রতিযোগিতা করে হাসপাতালটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়।
দন্ত বিভাগের ডাঃ শের- আলী বলেন যারা নতুন কমিটি সদস্য হয়েছেন তারা সকল ক্ষেত্রে নেতা হিসেবে নয় একজন সেবক হিসেবে কাজ করতে হবে।
আরো উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের ডাক্তার ওবায়দুল কাদির উজ্জ্বল, ডাক্তার পরাগসহ অন্যান্য চিকিৎসক বৃন্দ, কর্মচারী সমিতির উপদেষ্টা পরিষদ ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ হাসপাতালের চতুর্থ শ্রেণীর বিভিন্ন কর্মচারীবৃন্দ।

Read more