যশোরে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

Share

যশোর অফিস: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে ১৪০ পিসসহ মোট ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে ৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৬টার দিকে কোতয়ালী থানাধীন পুরাতন কাজীপাড়া এলাকা থেকে সবুজ কবির ওরফে পিরু (৪৩) কে ১৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা।

এদিকে শার্শা থানার এসআই শেখ আশরাফুল আলমের নেতৃত্বে ৫ সেপ্টেম্বর রাতে গোড়পাড়া বাজার থেকে ২০ পিস ইয়াবাসহ হোসেন আলী (৬৭) গ্রেফতার হয়। পুলিশ জানায়, তিনি নৈশপ্রহরীর দায়িত্ব পালনের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে শার্শা থানার এসআই হুসাইন মুহাম্মদ ইমদাদুল হকের নেতৃত্বে একই রাতে কায়বা ইউনিয়নের রুদ্রপুর এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ লিটন হোসেন (৩৪) ও নজরুল ইসলাম (৪৫) গ্রেফতার হন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Read more