যশোর অফিস
দৈনিক রানার সম্পাদক ও মুক্তিযোদ্ধা আরএম সাইফুল আলম মুকুলের ২৭তম শাহাদতবার্ষিকী আগামী ৩০ আগস্ট (শুক্রবার) যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
এ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোর দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় শহীদের স্মৃতির উদ্দেশে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানসমূহ সফল করতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।