ড. ইউনূসকে তারেক রহমানের শুভেচ্ছা

Share

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার শুভেচ্ছা পৌঁছে দেন।

এ সময় প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌসি হাসান সেলিম ‘ফুলেরতোড়া ও কেক’ গ্রহণ করেন।

ফুলেল শুভেচ্ছা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

 

Read more